Skip to main content

আদম (আ) পর্ব 8: হযরত আদম (আ) এর দোয়া:

হযরত আদম (আ) এর দোয়া:

হযরত আদম (আ) স্বীয় ভূলের কারণে অনুতপ্ত হয়ে আল্লাহ তায়ালার প্রার্থনা করেন। ঐ সময় তিনি আল্লাহর কাছে যে দোয়া করেছিলেন
তা সূরা আরাফে বর্নিত আছে :
ربنا ظلمنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من
“হে আমাদের প্রতিপালক! আমরা আমাদের নিজেদের উপর বড় জুলুম করেছি, অতঃপর যদি তুমি আমাদেরকে মাফ না কর আর আমাদের প্রতি দয়া না কর তাহলে আমরা ক্ষতিগ্রস্থ হয়ে যাব।” (সূরাঃ আরাফ, আয়াত : ২৩)
প্রায় তিনশত বছর অতিবাহিত হল। আল্লাহ তায়ালা ফেরেশতা জিবরাঈল বললেন, হে জিবরাঈল! তুমি আমার বান্দা হযরত আদম (আ) এর কাছে গিয়ে বল, সে মক্কা শরীফ গিয়ে হজ্জ আদায় করুক। তিনি হযরত আদম (আ) এর নিকট উপস্থিত হলেন এবং তাকে আল্লাহর আদেশ জানিয়ে দিলেন। তখন হযরত আদম (আ) আল্লাহর আদেশ পালন করতে মক্কা শরীফের দিকে রওয়ানা হলেন। তিনি সেখানে উপনীত হওয়া মাত্র অগণিত ফেরেশতা তার নিকট উপস্থিত হয়ে বলল ঃ হে আদম! আমরা আল্লাহর আদেশে একাধারে দুহাজার বছর ধরে খানায়ে কাবার তাওয়াফ করছি। ঐ সময় খানায়ে কাবার নাম ছিল বাইতুল মামুর। তখন অবশ্য তা কোন প্রকাশ্য বা দৃশ্যমান ঘর আকারে ছিল না, বরং চতুর্থ কিংবা সপ্তম আসমানে বাইতুল মামুর নামে ফেরেশতাদের ইবাদাত করার যে মসজিদ আছে, মক্কা শরীফের ঐ জায়গাটি ঠিক তার নিচে অবস্থিত ছিল এবং মসজিদটির ছায়া ঐ জায়গায় পতিত হত। পরবর্তীকালে হযরত আদম (আ) এর মাধ্যমে এখানে একটি মসজিদ নির্মিত হয় এবং তারই নামকরন করা হয় বাইতুল্লাহ বা কাবা নামে।

মহান আল্লাহর দরবারে পুনরায় দোয়ায় মগ্ন হলেন, হে মাবুদ! আপনি আমার ও আমার স্ত্রী হাওয়ার গুনাহ মাফ করে দিন এবং আমি জানিনা হাওয়া এখন কোথায় কিভাবে আছে। সম্ভবত তারও জানা নেই আমি কোথায় আছি। হে মাবুদ! আপনি আমাদের উভয়ের প্রতি রহমত করুন আমাদের মধ্যে পুনর্মিলন
ঘটিয়ে আমাদের মনে শান্তি দান করুন।
হযরত আদম (আ) এর দোয়া ফল দায়ক হল, তিনি সম্মুখের প্রান্তরে দেখলেন, জেদ্দার দিক থেকে যেন বিবি হাওয়া ধীরে ধীরে তারই দিকে আসছেন। এ দৃশ্য দেখে হযরত আদম (আ) আর বসে থাকতে পারলেন না। তিনি দ্রুত এগিয়ে গিয়ে আগমনরত বিবি হাওয়াকে জড়িয়ে ধরে কেদে ফেললেন।
হযরত আদম (আ) ও বিবি হাওয়ার মধ্যে দীর্ঘকালের বিচ্ছেদের পর মক্কার যে জায়গাটিতে বসে তাদের সে বিচ্ছেদের পরিসমাপ্তি ঘটেছিল, সে জায়গাটির বর্তমান নাম আরাফাত হলেও তখন কিন্তু এ নাম ছিল না, বরং ঐদিন তাদের পরস্পরের মধ্যে এভাবে দেখা-সাক্ষাৎ সংঘটিত হওয়ার কারণেই তার নাম আরাফাত হয়েছে।

Comments

Popular posts from this blog

আদম (আ) পর্ব -01 হযরত আদম (আ) এর সৃষ্টি:

 হযরত আদম (আ) এর সৃষ্টি: আল্লাহ্ তা'আলা হযরত আদম (আ) কে মাটি থেকে সৃষ্টি করেছেন। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন, আল্লাহ তায়ালা আদি মানব হযরত আদম (আ) কে দুনিয়ার বিভিন্ন স্থানের মাটি দ্বারা সৃষ্টি করেছেন। কাবা ঘরের মাটি দ্বারা মাথা, পাক-ভারতের মাটি দ্বারা পেট ও পিঠ, দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দ্বারা দু হাত এবং পশ্চিম সীমান্তের মাটি দ্বারা দু'পা সৃষ্টি করা হয়েছে। আর এক বর্ণনায় আছে, বইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা হযরত আদম (আ) এর মাথা বেহেশতের মাটি দ্বারা মুখমন্ডল, পাক-ভারতের মাটি দ্বারা দত্তরাজি, পবিত্র কাবার মাটি দ্বারা হস্তদয়, ইরাকের মাটি দ্বারা পৃষ্ঠদেশ, জান্নাতুল ফেরদাউসের মাটি দ্বারা কলিজা, তায়েফের মাটি দ্বারা জিহ্বা, হাউজে কাওছারের মাটি দ্বারা চক্ষুদ্বয়, পর্বতের মাটি দ্বারা মেরুদন্ড এবং বারেলের মাটি দ্বারাআদমের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ তৈরী করা হয়েছে। অন্য এক হাদিসে বর্ণিত আছে যে, তার মাথা মক্কা শরীফের মাটি দ্বারা, ঘাড় বাইতুল মুকাদ্দাসের মাটি দ্বারা, পেট ও পিঠ আদনের মাটি দ্বারা, হস্ত দ্বয় পাক-ভারতের মাটি দ্বারা, পদদ্ব...

আদম (আ)পর্ব 11: হযরত আদম (আ) এর ইনতিকাল:

হযরত আদম (আ) এর ইনতিকাল: হযরত আদম (আ) এক হাজার বছর বয়ক্রমকালে রোগশয্যায় পতিত হয়। ছেলেদেরকে বিভিন্ন প্রকার ফলফলাদি আনতে বলেন, যাতে সেগুলো খেতে পারেন। শীষ (আ) ব্যতীত আদম (আ) এর অন্যান্য ছেলেরা ফলফলাদি আনতে যায়, কিন্তু হযরত শীষ (আ) পিতার সেবায় নিয়োজিত থাকেন। আদম সন্তানদের যারা ফলফলাদি আনতে গিয়েছিল, তারা আসতে দেরী দেখে হযরত শীষ (আ) কে বললেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে প্রার্থনা কর, তাহলে মহান আল্লাহ তায়ালা তোমার দোয়ার বরকতে আমার জন্য ফলফলাদি পাঠিয়ে দিবেন। পিতার নির্দেশে হযরত শীষ (আ) পাহাড়ে গিয়ে দোয়া করেন। দোয়া শেষে দেখেন, হযরত জিবরাঈল (আ) একটি সোনালী রংয়ের রেকাবীতে করে ডুমুর, ডালিম, সেব, নারীঙ্গী, কমলালেবু, আঙ্গুর, আঞ্জির, খরমুজা প্রভৃতি ফল নিয়ে এসেছেন। জিবরাঈল (আ) কর্তৃক বেহেশত থেকে আনীত ফলফলাদির কিছু হযরত আদম (আ) খান এবং কিছু তার সন্তানদের দেন। এবার হযরত আদম (আ) সন্তানদের অন্তিম উপদেশ দিলেন, অল্প সময়ের মধ্যেই আমি অস্থায়ী জগত থেকে চিরস্থায়ী জগতে চলে যাব। শীষ আমার স্থলাভিষিক্ত থাকবে। তোমরা সকলে তার আনুগত্য করবে এবং তার উপর বিশ্বাস স্থাপন করবে। তারা সকলে হযরত শীষ (আ) এর আনুগ...

আদম (আ) পর্ব -02 : আদম (আ) এর দেহে রূপ প্রবেশ:

আদম (আ) এর দেহে রূপ প্রবেশ: আদম (আ) এর রুহ রন্ধ্র পথে দেহ পিঞ্জরে প্রবেশ করে মস্তিষ্কের চতুর্দিকে ঘুরতে থাকে। যখন হযরত আদম (আ) চোখ খোলেন তখন তার রূহ মাথা থেকে কণ্ঠনালীতে, কণ্ঠনালী থেকে বক্ষে এবং বক্ষ থেকে নাভি পর্যন্ত পৌঁছে, কর্দমাক্ত দেহ পিঞ্জর গোশত, হাড়, অস্থিমজ্জা ও অস্ত্রে রূপান্তরিত হওয়ার ফলে আল্লাহর কুদরতে হযরত আদম (আ) যমীনের উপর হাতে ঠেস দিয়ে উঠতে চান। তখন ফেরেশতারা বলে উঠেন- এ বান্দাহ ত্বরাপ্রবণ হবে। এখনও তার শরীর অর্ধেক কর্দমাক্ত অথচ সে ওঠতে চাচ্ছে। হযরত আদম (আ) স্বীয় দেহের প্রতি তাকিয়ে দেখলেন, আল্লাহ পাক তাকেকি দিয়ে সৃষ্টি করেছেন। এ সময় তার রূহ, জোড়া, রগসমূহ, গোশত, হাড় ও অস্থিমজ্জা, মোট কথা সমস্ত শরীরে বায়ুর ন্যায় ঘুরতে থাকে। তখন হযরত আদম (আ) এর মস্তককে শুয়ে দেয়ার এবং চেহারা মর্দনের জন্য ফেরেশতাদের পাঠান হয়। এর অল্পক্ষণ পরেই তার হাঁচি আসে। আল্লাহ তায়ালার পক্ষ থেকে আগত এলহামের শিক্ষানুসারে হযরত আদম (আ) আলহামদু লিল্লাহ্ বলে উঠেন। উত্তরে আল্লাহ পাকের তরফ থেকে বলা হয় ইয়ারহামুকাল্লাহ।