আদম (আ) এর দেহে রূপ প্রবেশ:
আদম (আ) এর রুহ রন্ধ্র পথে দেহ পিঞ্জরে প্রবেশ করে মস্তিষ্কের চতুর্দিকে ঘুরতে থাকে। যখন হযরত আদম (আ) চোখ খোলেন তখন তার রূহ মাথা থেকে কণ্ঠনালীতে, কণ্ঠনালী থেকে বক্ষে এবং বক্ষ থেকে নাভি পর্যন্ত পৌঁছে,
কর্দমাক্ত দেহ পিঞ্জর গোশত, হাড়, অস্থিমজ্জা ও অস্ত্রে রূপান্তরিত হওয়ার ফলে আল্লাহর কুদরতে হযরত আদম (আ) যমীনের উপর হাতে ঠেস দিয়ে উঠতে
হযরত আদম (আ) স্বীয় দেহের প্রতি তাকিয়ে দেখলেন, আল্লাহ পাক তাকেকি দিয়ে সৃষ্টি করেছেন। এ সময় তার রূহ, জোড়া, রগসমূহ, গোশত, হাড় ও অস্থিমজ্জা, মোট কথা সমস্ত শরীরে বায়ুর ন্যায় ঘুরতে থাকে। তখন হযরত আদম (আ) এর মস্তককে শুয়ে দেয়ার এবং চেহারা মর্দনের জন্য ফেরেশতাদের পাঠান হয়। এর অল্পক্ষণ পরেই তার হাঁচি আসে। আল্লাহ তায়ালার পক্ষ থেকে আগত এলহামের শিক্ষানুসারে হযরত আদম (আ) আলহামদু লিল্লাহ্ বলে
উঠেন। উত্তরে আল্লাহ পাকের তরফ থেকে বলা হয় ইয়ারহামুকাল্লাহ।
Comments
Post a Comment